Terms of Service
১. অ্যাকাউন্টের শর্তাবলী
ফিক্সজেন একাডেমির সার্ভিস ব্যবহার করতে হলে সঠিক তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। প্রতিটি অ্যাকাউন্ট শুধুমাত্র একজন শিক্ষার্থী ব্যবহার করতে পারবেন। অ্যাকাউন্টের অ্যাক্সেস অন্য কারো সাথে শেয়ার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
২. কনটেন্ট কপিরাইট ও পাইরেসি
কোর্সের ভিডিও, সোর্স কোড, রিসোর্স ও ম্যাটেরিয়াল ফিক্সজেন একাডেমির নিজস্ব মেধা সম্পদ। কোনো ভিডিও ডাউনলোড, রেকর্ড, শেয়ার, বিক্রি বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এমন প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
৩. অ্যাকাউন্ট বাতিলকরণ
পরিষেবার শর্তাবলী লঙ্ঘন, অনৈতিক কর্মকাণ্ড বা পাইরেসির সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে ফিক্সজেন একাডেমি পূর্বঘোষণা ছাড়াই যেকোনো অ্যাকাউন্ট স্থায়ীভাবে বাতিল বা স্থগিত করার অধিকার রাখে।
৪. পরিবর্তনের অধিকার
ফিক্সজেন একাডেমি যেকোনো সময় পরিষেবার শর্তাবলী সংশোধন বা হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করে।